গুগল ফটোজে যুক্ত হচ্ছে ম্যাজিক ইরেজার টুল

 গুগল ফটোজে যুক্ত হচ্ছে ম্যাজিক ইরেজার টুল 


Google Photos



চাকরি আছে কি নেই, তা জানতেও পারছেন না টুইটারের কর্মীরা। এমনই এক পরিস্থিতিতে টুইটারের এক কর্মী প্রতিষ্ঠানটির প্রধান ইলন মাস্কের কাছে টুইট করে জানতে চেয়েছিলেন তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে কি না! হ্যালি থরলেইফসন নামের ওই কর্মী ইলন মাস্কের উদ্দেশে বলেন, আপনার মানবসম্পদ বিভাগের প্রধান আমার চাকরি আছে কি নেই তা নিশ্চিত করতে পারছেন না। এ টুইটের জবাবে, মাস্ক তাঁকে প্রশ্ন করেন, টুইটারে আপনি কী কাজ করছেন?

থরলেইফসন (৪৫) টুইটারের পণ্য নকশাকারী বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হিসেবে কাজ করতেন। বিবিসিকে  হ্যালি থরলেইফসন বলেন, ৯ দিন ধরে টুইটারে তাঁর কাজ সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বন্ধ করে রাখা হয়েছিল। তিনি জানতেন না, তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে নাকি তিনি টুইটারের কর্মী হিসেবে কাজ চালিয়ে যাবেন।

টুইটারে ইলন মাস্ককে প্রশ্ন করার পর দুজনের মধ্যে বেশ কিছু কথাবার্তা হয়। ইলন মাস্কের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। থরলেইফসন বলেন, তাঁকে এমনভাবে প্রশ্ন করা হয়, যেন তিনি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন। ইলন মাস্কের সঙ্গে কথাবার্তার পরই মানবসম্পদ বিভাগে থেকে ই–মেইল করে জানানো হয়, তাঁকে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়টি নিয়ে বিবিসির কাছে কোনো মন্তব্য করেনি টুইটার কর্তৃপক্ষ। থরলেইফসন অভিযোগ করেন, তাঁর চাকরির বিষয়টি নিয়ে দীর্ঘদিন অস্পষ্টতার বিষয়টি ছিল অদ্ভুত ও মানসিক চাপের।

থরলেইফসন বলেন, ‘গত রোববার আমি কম্পিউটার খুলে দেখি অ্যাকাউন্ট লক হয়ে গেছে। কয়েক দিন ধরে আমি লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। পরিস্থিতি বুঝতে মানবসম্পদ বিভাগের প্রধান ও ইলন মাস্কের সঙ্গে কথা বলার চেষ্টা করি। গুগল ফটোজ ব্যবহারকারীদের জন্য সুখবর। বর্তমানের তুলনায় আরও সহজে ছবি সম্পাদনার সুযোগ দিতে ‘ম্যাজিক ইরেজার’ টুল যুক্ত করতে যাচ্ছে গুগল। ছবি সম্পাদনার এই টুল কাজে লাগিয়ে ছবিতে থাকা যেকোনো অবাঞ্ছিত ব্যক্তি বা বস্তু সহজেই মুছে ফেলা যাবে। ফলে ভিড়ের মধ্যে ছবি তুললেও নিজের ছবি ভালোভাবে দেখা যাবে।

গুগলের পিক্সেল ফোনে থাকা ছবি সম্পাদনার টুলটি এরই মধ্যে ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছে। আর তাই আরও বেশিসংখ্যক ব্যবহারকারীকে টুলটি ব্যবহারের সুযোগ দিতেই গুগল ফটোজে ম্যাজিক ইরেজার টুলটি যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। তবে চাইলেই ব্যবহার করা যাবে না টুলটি। গুগলের ক্লাউডভিত্তিক স্টোরেজ সুবিধা ‘গুগল ওয়ান’–এ নিবন্ধন করা ব্যক্তিরাই শুধু টুলটি ব্যবহার করতে পারবেন।

ম্যাজিক ইরেজার টুলটি গুগল ফটোজের টুল অপশনে যুক্ত করা হবে। ফলে ছবি সম্পাদনার সময় সহজেই টুলটি ব্যবহার করা যাবে। বর্তমানে গুগল ফটোজে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) কাজে লাগিয়ে ছবিতে থাকা বিভিন্ন দৃশ্য মুছে ফেলা যায়। টুলটি যুক্ত হলে ছবি থেকে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ছবি ম্যানুয়াল পদ্ধতিতে মুছে ফেলার সুযোগ মিলবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


No comments

Powered by Blogger.